বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। কার্যকর চিকিৎসা না থাকায় মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় এই সতর্কতা দেওয়া হয়েছে।

এক ঘোষণায় সিডিসি শুক্রবার (১২ ডিসেম্বর) জানায়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ভ্রমণের সময় মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা’ মেনে চলতে হবে। উষ্ণমণ্ডলীয় এসব অঞ্চলে চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে। রোগটির কার্যকর চিকিৎসা না থাকলেও এটি টিকাপ্রতিরোধযোগ্য; তাই এসব এলাকায় যাওয়ার আগে ভ্রমণকারীদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ডব্লিউএইচওর তথ্যে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অন্তত ৭০০ চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। জ্বর, জয়েন্টে ব্যথা, মাথাব্যথা ও ফুসকুড়ি এর সাধারণ উপসর্গ; সংক্রামিত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে এ সব লক্ষণ দেখা দেয়। বেশিরভাগ রোগী এক সপ্তাহেই সেরে ওঠেন।
বিশ্বজুড়ে একই সময়ে প্রায় ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন ১৫৫ জন।
তথ্যসূত্র: ফক্স ১১