হোমল্যান্ড সিকিউরিটি প্রধান নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন। তাঁর জায়গায় ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিনকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

Mar 5, 2026 - 17:32
হোমল্যান্ড সিকিউরিটি প্রধান নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প
ক্রিস্টি নোয়েম। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন। তাঁর জায়গায় ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিনকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ঘোষণা দেন। এর দুই দিন আগে কংগ্রেসের শুনানিতে রিপাবলিকান ডেমোক্র্যাটদুই দলের আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েন নোয়েম।

সরাসরি বরখাস্ত করা হলেও ট্রাম্প জানিয়েছেন যে, নোয়েম তাঁর প্রশাসনেই থাকছেন। তাঁকে নতুন নিরাপত্তা উদ্যোগশিল্ড অব দ্য আমেরিকাস’-এর বিশেষ দূত করা হবে, যার লক্ষ্য পশ্চিম গোলার্ধে মাদক কার্টেল দমন নিরাপত্তা জোরদার করা।

নোয়েম এক্সে দেওয়া বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারকারী কার্টেলগুলোকে মোকাবিলা করতে চান।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কোনো মন্ত্রিপর্যায়ের কর্মকর্তার এটি প্রথম বিদায়। অভিবাসন দমন অভিযান পরিচালনার সময় অতিরিক্ত বলপ্রয়োগ, নাগরিক অধিকার লঙ্ঘন এবং বিভাগীয় অর্থ ব্যয়ের বিষয়ে বিতর্কের মধ্যেই তাঁর দায়িত্বকাল শেষ হলো।

কংগ্রেস শুনানিতে ডেমোক্র্যাটরা অভিযোগ করেন, নোয়েমের অধীনে অভিবাসন কর্মকর্তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেছেন এবং কিছু ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সঙ্গেও কঠোর আচরণ করেছেন। একই সঙ্গে বিভাগটির ১৭০ বিলিয়ন ডলারের বাজেট ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে।

এছাড়া অবৈধভাবে থাকা অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহিত করতে ২২ কোটি ডলারের বিজ্ঞাপন প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েও তীব্র সমালোচনা হয়। হোয়াইট হাউস পরে জানায়, ওই প্রচারণায় প্রেসিডেন্টের সরাসরি অনুমোদন ছিল না।

ট্রাম্পের মনোনীত প্রার্থী মুলিনকে দায়িত্ব নিতে হলে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। তবে মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন তিনি ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

তথ্যসূত্র: এনবিসি