শান্তিতে নোবেল চেয়েছিলেন ট্রাম্প, পেলেন ফিফার ‘শান্তি পুরস্কার’

শান্তিতে নোবেল আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নোবেল পাননি। তবে দুধের স্বাদ তিনি ঘোলে মিটাতে পারেন ফিফার ‘শান্তি পুরস্কার’-এ। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা প্রবর্তিত প্রথম শান্তি পুরস্কার পেয়েছেন ট্রাম্প।

Dec 5, 2025 - 15:29
শান্তিতে নোবেল চেয়েছিলেন ট্রাম্প, পেলেন ফিফার ‘শান্তি পুরস্কার’
পুরস্কার পেয়ে ফিফা সভাপতির সঙ্গে হাত মেলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এক্স

শান্তিতে নোবেল আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নোবেল পাননি। তবে দুধের স্বাদ তিনি ঘোলে মিটাতে পারেন ফিফার ‘শান্তি পুরস্কার’-এ। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা প্রবর্তিত প্রথম শান্তি পুরস্কার পেয়েছেন ট্রাম্প।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে শুক্রবার (৫ ডিসেম্বর) এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার ভাষায় শান্তির জন্য অসাধারণ ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া এবং বিশ্বের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা লোকই পাবেন এই পুরস্কার। সেই বিবেচনায় এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প।

পুরস্কার পাওয়ার পর ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছিউদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।

ট্রাম্প আরও বলেন, ‘জিয়ান্নি (ফিফা সভাপতি) অসাধারণ কাজ করেছে, টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ফুটবল অথবা যেটাকে আমরাসকার’ বলি, এর জন্য এটি সুন্দর এক স্বীকৃতি। এখন পৃথিবী আরও নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র ভালো অবস্থায় ছিল না, আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।

তথ্যসূত্র: ফিফা