ইরান যুদ্ধ ও দ্রব্যমূল্যের চাপে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন

ইরান যুদ্ধের প্রভাব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোস-এর জরিপে ট্রাম্পের জনসমর্থন কমে এখন ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগের জরিপে যা ছিল ৩৬ শতাংশ।

Apr 30, 2026 - 00:42
ইরান যুদ্ধ ও দ্রব্যমূল্যের চাপে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ বুধবার এই ছবি শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধের প্রভাব জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোস-এর জরিপে ট্রাম্পের জনসমর্থন কমে এখন ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগের জরিপে যা ছিল ৩৬ শতাংশ।

জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে অজনপ্রিয় সংঘাতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার সময় তার সমর্থন ছিল ৪৭ শতাংশ।

বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ভোটারদের ওপর বড় চাপ তৈরি করেছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে গ্যালনপ্রতি প্রায় .১৮ ডলারে পৌঁছেছে। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের পারফরম্যান্সে সন্তুষ্টি নেমে এসেছে ২২ শতাংশে।

রাজনৈতিক প্রভাবও স্পষ্ট হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের আগে স্বতন্ত্র ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা ১৪ পয়েন্টে এগিয়ে রয়েছে। এতে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়ে রিপাবলিকানদের উদ্বেগ বাড়ছে।

যদিও রিপাবলিকান সমর্থকদের বড় অংশ এখনো ট্রাম্পের পাশে রয়েছে, তবু তাদের মধ্যেও অর্থনীতি নিয়ে অসন্তোষ বাড়ছে। জরিপে ৪১ শতাংশ রিপাবলিকান মনে করেন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্প ব্যর্থ।

ইরানের সঙ্গে সংঘাতের প্রতি জনসমর্থনও কমছে। বর্তমানে মাত্র ৩৪ শতাংশ আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করছেন, যা আগের মাসগুলোর তুলনায় নিম্নমুখী।

বিশেষজ্ঞদের মতে, দ্রব্যমূল্যের চাপ দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে এর বড় প্রভাব পড়তে পারে।

তথ্যসূত্র: রয়টার্স