‘সময় শেষ হয়ে আসছে’, ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। তিনি বলেছেন, বর্তমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে ইরানের ‘আর কিছুই অবশিষ্ট থাকবে না।’
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। তিনি বলেছেন, বর্তমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে ইরানের ‘আর কিছুই অবশিষ্ট থাকবে না।’
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের সময় শেষ হয়ে আসছে। তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান!”
এর আগে গত ১১ মে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে “লাইফ সাপোর্টে” রয়েছে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের অবস্থানকে “স্টুপিড” বলে আখ্যা দেন তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এরই মধ্যে আবুধাবির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রহস্যজনক ড্রোন হামলার ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে।
সব মিলিয়ে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
তথ্যসূত্র: আল জাজিরা