যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই খুলে যাবে হরমুজ প্রণালি

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান, তবে এর শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও চলমান যুদ্ধের সমাপ্তি চেয়েছে তেহরান। সোমবার আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Apr 27, 2026 - 16:05
যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই খুলে যাবে হরমুজ প্রণালি
যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান। ছবি: এপির সৌজন্যে

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান, তবে এর শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার চলমান যুদ্ধের সমাপ্তি চেয়েছে তেহরান। সোমবার আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করবেনএমন সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল বিষয়ে বৈঠক করেছে, তবে সিদ্ধান্ত বা আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বর্তমানে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ইরান হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থায় রয়েছে। শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন অবরোধের লক্ষ্য ইরানের তেল বিক্রি বন্ধ করা, যাতে দেশটি বড় ধরনের রাজস্ব হারায়।

অন্যদিকে প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেল জ্বালানির দাম বেড়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং উপসাগরীয় মিত্রদের ওপর চাপ তৈরি করেছে।

ইরানের প্রস্তাবে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই দাবি করে আসছে, ইরানকে পারমাণবিক অস্ত্র উন্নয়নের সক্ষমতা থেকে বিরত রাখাই তাদের মূল লক্ষ্য।

যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৯ ডলারে লেনদেন হয়েছে, যা যুদ্ধ শুরুর তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

এদিকে বহু দেশ হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। আন্তোনিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেছেন, এই সংকট মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেজ্বালানি, খাদ্যসহ নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে।

জার্মানির চ্যান্সেলর ফ্রাইডরিখ মের্ৎস যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল নিয়ে সমালোচনা করেছেন। একই সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো সব পক্ষের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সংকটের সূচনা হয়েছে।

এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে রাশিয়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতাই ইরানের অন্যতম বড় কৌশলগত শক্তি, যা এই সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই খুলে যাবে হরমুজ প্রণালি

তথ্যসূত্র: এপি