বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের অফিশিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়।

Jan 9, 2026 - 12:20
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার ( জানুয়ারি) রাতে দলের অফিশিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ঘোষণায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির একটি সভার আয়োজন করা হয়। যেখানে সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, ওই রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়, যা পূর্বনির্ধারিত ছিল না এবং কোনো নির্দিষ্ট এজেন্ডাও ছিল না। বৈঠক শেষে জানানো হয়, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে তারেক রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এর আগে, জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হবে।

২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্য পদেই আসীন হলেন তারেক রহমান।

বিএনপির গঠনতন্ত্রের -এর’() ধারায় বলা আছে, কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবেই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির ভেতরে বাইরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে বলে মনে করছেন দলীয় নেতারা।

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৯১ সালের নির্বাচনে মায়ের নির্বাচনী কার্যক্রম তদারকির মাধ্যমে তাঁর সক্রিয় রাজনৈতিক যাত্রা শুরু হয়।

ডালাস বার্তা প্রতিবেদক