ডালাসে সন্দেহজনক প্যাকেট, পুলিশের অভিযানে মিলল তলোয়ার

যুক্তরাষ্ট্রের ডালাসের ডাউনটাউনে সন্দেহজনক একটি প্যাকেট ঘিরে অভিযান শেষে কোনো বিস্ফোরক নয়, একটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Apr 9, 2026 - 22:01
ডালাসে সন্দেহজনক প্যাকেট, পুলিশের অভিযানে মিলল তলোয়ার
বোমা স্কোয়াড একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এসইউভি গাড়ির পেছনের অংশ খুলে ফেলে। ছবি: ফক্স ফোর

যুক্তরাষ্ট্রের ডালাসের ডাউনটাউনে সন্দেহজনক একটি প্যাকেট ঘিরে অভিযান শেষে কোনো বিস্ফোরক নয়, একটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ( এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে লামার এলম স্ট্রিটের ব্যস্ত সংযোগস্থলে রাস্তার মাঝখানে একটি গাড়িতে সন্দেহজনক বস্তু থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তারা।

পুলিশ জানায়, গাড়িটির ভেতরে দৃশ্যমান একটি অজ্ঞাত বস্তু ঘিরে সতর্কতা জারি করা হয়। কাছাকাছি ঐতিহাসিক ওয়েস্ট এন্ড এলাকার ৯০০ ব্লক প্যাসিফিক অ্যাভিনিউতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে পাশের ডালাস কলেজ এল সেন্ট্রো ক্যাম্পাস সাময়িকভাবে লকডাউন করা হয়।

অভিযানের সময় বোমা স্কোয়াড একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এসইউভি গাড়িটির পেছনের অংশ খুলে ফেলে। পরে সেখানে একটি তলোয়ার উদ্ধার করা হয়।

দুপুর দেড়টার দিকে গাড়ি প্যাকেটটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয় এবং আশপাশের সড়কগুলো আবার খুলে দেওয়া হয়।

ঘটনায় ৬৫ বছর বয়সী উইলিয়াম হেমফিলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরোধের অভিযোগ আনা হয়েছে। তবে তদন্ত এখনো চলমান রয়েছে।

ঘটনাস্থলের কাছেই থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি অস্বাভাবিকভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল এবং পুলিশ আসার আগ পর্যন্ত কেউ বুঝতে পারছিল না কী ঘটছে। পরে নিরাপত্তার কারণে এলাকা ঘিরে ফেলা হয়।

তথ্যসূত্র: ফক্স ফোর