বিশ্বকাপের টিকিট কাটায় বিশেষ সুবিধা পাবেন আমেরিকান এয়ারলাইন্সের নিয়মিত যাত্রীরা
২০২৬ ফিফা বিশ্বকাপের এখনও বেশ কয়েক মাস বাকি। তবে আমেরিকান এয়ারলাইন্স তাদের নিয়মিত যাত্রীদের এই টুর্নামেন্ট নিয়ে এখনই মেতে ওঠার সুযোগ করে দিয়েছে। সোমবার থেকে বিশেষ সুবিধায় তাদের টিকিটি কাটার সুযোগ করে দেওয়া হয়েছে।

এয়ারলাইন্সটির এক্সিকিউটিভ প্লাটিনাম শ্রেণির সদস্যরা সোমবার থেকে টিকিট কাটার ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়েছেন, এএডভান্টেজ গোল্ড ও প্ল্যাটিনাম শ্রেণির সদস্যরা মঙ্গলবার এবং বাকি সদস্যরা বুধবার থেকে টিকিট কিনতে পারবেন। ডালাস স্টেডিয়ামের নয়টি ম্যাচ এবং সেমিফাইনালসহ বিভিন্ন রাউন্ডের ম্যাচের টিকিট পাওয়ার জন্য আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীদের থাকতে হবে এই ১ লক্ষ ১৫ হাজার থেকে ৪ লক্ষ ২৫ হাজার মাইল ভ্রমনের অভিজ্ঞতা।
আর ফাইনালের টিকিটের জন্য এই এয়ারলাইন্সের যাত্রীদের ৯ লক্ষ ৬৫ হাজার মাইল ভ্রমনের অভিজ্ঞতা। বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।
ওয়ার্ল্ড কাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে। আর্লিংটন প্রথম ম্যাচ হবে ১৪ জুন।
তথ্যসূত্র: এনবিসি