মিসিসিপিতে তিন স্থানে এক বন্দুকধারীর হামলায় নিহত ৬
মিসিসিপির ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলা তিনটি ভিন্ন স্থানে ঘটেছে। অভিযুক্ত বন্দুকধারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
মিসিসিপির ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলা তিনটি ভিন্ন স্থানে ঘটেছে। অভিযুক্ত বন্দুকধারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
ক্লে কাউন্টি শেরিফ এডি স্কট ফেসবুকে জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত, আজ রাত আমাদের কমিউনিটিতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে।’
দক্ষিণপূর্ব মিসিসিপির ওয়েস্ট পয়েন্টে, আলাবামার সীমার কাছাকাছি এই হামলার ঘটনা ঘটেছে। শেরিফ স্কট এনবিসি নিউজকে জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বন্দুকধারীর আত্মীয়। তবে পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি এবং হামলার বিস্তারিত তথ্যও জানানো হয়নি।
শেরিফ স্কট জানিয়েছেন, ‘অভিযুক্ত আটক রয়েছে এবং কমিউনিটিতে আর কোনো ঝুঁকি নেই। আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের হতাহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে ব্যস্ত এবং যত দ্রুত সম্ভব ঘটনার বিস্তারিত জানানো হবে।’
তথ্যসূত্র: এনবিসি নিউজ