পাওয়ারবলের জ্যাকপট বেড়ে ১.৬ বিলিয়ন ডলার, টানা ৪৫ ড্রতেও নেই বিজয়ী

শনিবার (২০ ডিসেম্বর) রাতের ড্রতে কেউ সব ছয়টি সংখ্যা মেলাতে না পারায় আবারও ফুলে উঠেছে পাওয়ারবলের জ্যাকপট। সোমবার, ২২ ডিসেম্বরের ড্রতে পুরস্কারের অঙ্ক দাঁড়াচ্ছে আনুমানিক ১.৬ বিলিয়ন ডলার—পাওয়ারবলের ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের লটারির মধ্যে পঞ্চম বৃহত্তম।

Dec 21, 2025 - 23:29
পাওয়ারবলের জ্যাকপট বেড়ে ১.৬ বিলিয়ন ডলার, টানা ৪৫ ড্রতেও নেই বিজয়ী
টানা ৪৫টি ড্রতে শীর্ষ পুরস্কার অধরাই রয়ে গেল, যা ১৯৯২ সালে খেলা শুরুর পর সর্বোচ্চ ‘জ্যাকপট খরা’। ছবি: সিএনবিসি

শনিবার (২০ ডিসেম্বর) রাতের ড্রতে কেউ সব ছয়টি সংখ্যা মেলাতে না পারায় আবারও ফুলে উঠেছে পাওয়ারবলের জ্যাকপট। সোমবার, ২২ ডিসেম্বরের ড্রতে পুরস্কারের অঙ্ক দাঁড়াচ্ছে আনুমানিক . বিলিয়ন ডলারপাওয়ারবলের ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের লটারির মধ্যে পঞ্চম বৃহত্তম।

শনিবারের ড্রতে নম্বর উঠেছিল , , ২৮, ৫২ ৬৯; সঙ্গে লাল পাওয়ারবল ২০ এবং পাওয়ার প্লে মাল্টিপ্লায়ার ৩এক্স। তবে কোনো টিকিটেই সব সংখ্যা মেলেনি। ফলে সেপ্টেম্বরে সর্বশেষ জ্যাকপট জয়ের পর থেকে টানা ৪৫টি ড্রতে শীর্ষ পুরস্কার অধরাই রয়ে গেল, যা ১৯৯২ সালে খেলা শুরুর পর সর্বোচ্চজ্যাকপট খরা

যদিও জ্যাকপট কেউ জিততে পারেনি, তবু ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আইওয়া, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, ওহাইও মিশিগানে বিক্রি হওয়া টিকিটে পাঁচটি সংখ্যা মিলে গেছে। এসব টিকিটের মালিকরা পেয়েছেন এক মিলিয়ন ডলার করে।

একক বিজয়ী বার্ষিক কিস্তিতে ৩০ বছরে পুরো অর্থ নিতে চাইলে জ্যাকপট . বিলিয়ন ডলারই থাকছে। তবে নগদ অপশন বেছে নিলে পাওয়া যাবে প্রায় ৭৩৫. মিলিয়ন ডলার। জ্যাকপট জয়ের সম্ভাবনা মাত্র ২৯ কোটি ২২ লাখে ১। এই অতি ক্ষীণ সম্ভাবনাই বারবার বিশাল অঙ্কের জ্যাকপট তৈরি করছে।

পাওয়ারবল খেলা হয় যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যসহ ওয়াশিংটন ডিসি কয়েকটি অঞ্চলে। সপ্তাহে তিন দিনসোমবার, বুধবার শনিবারড্র অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: এনবিসি