প্রবাসে বৈশাখ: এবার মঞ্চে থাকছেন জায়েদ খান, সঙ্গে কারা

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে জমে উঠছে উৎসবের আমেজ। ৯ মে আয়োজিত হতে যাচ্ছে বড় পরিসরের ‘বৈশাখী মেলা’ ও কনসার্ট, যেখানে পারফর্ম করবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।

Apr 28, 2026 - 13:31
প্রবাসে বৈশাখ: এবার মঞ্চে থাকছেন জায়েদ খান, সঙ্গে কারা
ওকলাহোমায় এবার ‘বৈশাখী মেলা’ ও কনসার্টে পারফর্ম করবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে জমে উঠছে উৎসবের আমেজ। মে আয়োজিত হতে যাচ্ছে বড় পরিসরেরবৈশাখী মেলা কনসার্ট, যেখানে পারফর্ম করবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।

দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে হতে যাওয়া আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের বরাতে জানা গেছে, জায়েদ খান ছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ বিন্দু কনা।

আয়োজকদের ভাষ্য, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরা এবং বাংলাদেশি কমিউনিটিকে একত্র করা এই মেলার মূল উদ্দেশ্য। কনসার্টের পাশাপাশি মেলায় থাকবে দেশীয় পণ্যের স্টল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন।

ওকলাহোমার বৈশাখী আয়োজনটি ইতোমধ্যেই প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গত বছর একই মঞ্চে দর্শক মাতিয়েছিলেন জেমস। সেই ধারাবাহিকতায় এবারও জমজমাট আয়োজনের প্রত্যাশা করছেন আয়োজকরা।

ডালাস বার্তা ডেস্ক