মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের তৎপরতা, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি ‘ইতিবাচকভাবে বিবেচনা’ করছে ইরান। সোমবার (২০ এপ্রিল) রয়টার্সকে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

Apr 20, 2026 - 12:58
মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের তৎপরতা, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের
পাকিস্তানের উদ্যোগে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেহরান এখন আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। ছবি: আনাদোলু

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়টিইতিবাচকভাবে বিবেচনাকরছে ইরান। সোমবার (২০ এপ্রিল) রয়টার্সকে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্য জানিয়েছেন।

এর আগে তেহরান আলোচনায় অংশ না নেওয়ার অবস্থানে থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের অবস্থানে পরিবর্তনের আভাস মিলছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেননৌ অবরোধই আলোচনার প্রধান অন্তরায়। প্রেক্ষিতে ট্রাম্প বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও জানা গেছে। পাকিস্তানের উদ্যোগে বন্দরগুলোতে মার্কিন অবরোধ শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেহরান এখন আলোচনায় বসার পথ খুঁজছে।

এদিকে, মঙ্গলবার দিবাগত রাতে (মার্কিন সময় রাত ৮টা, ইরান সময় বুধবার ভোর সাড়ে ৩টা) দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। এই মেয়াদ বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প।

এমন পরিস্থিতির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে ওমান উপসাগরের একটি সাম্প্রতিক ঘটনা। রোববার ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি চলমান নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। সতর্কবার্তা উপেক্ষা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটি লক্ষ্য করে গুলি চালায়। ইঞ্জিনরুমে আঘাত লাগায় জাহাজটির চলাচল অচল হয়ে পড়ে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জাহাজটির নামতুস্কা’, যা ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জাহাজটি এখন মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে কী রয়েছে তা পরীক্ষা করা হচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর দাবি, জাহাজটি চীন থেকে যাত্রা করেছিল। ঘটনায় চীন তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সমুদ্রপথে স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স