৭ মার্চ মানেই ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’

ঐতিহাসিক ৭ মার্চ; বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের সমাবেশে জাতির নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন।

Mar 7, 2026 - 12:16
৭ মার্চ মানেই ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’

ঐতিহাসিক মার্চ; বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের সমাবেশে জাতির নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন।

সেদিন তিনি ঘোষণা করেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

এই ভাষণেই ছিল বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতির চূড়ান্ত দিকনির্দেশনা। স্বাধীনতার সংগ্রামের জন্য উদ্দীপ্ত করে জাতিকে। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সোচ্চার দেশবাসীকে নতুন উদ্দীপনায় সংগঠিত হতে প্রেরণা দেয়। যা শেষ পর্যন্ত রূপ নেয় মুক্তিযুদ্ধে। দীর্ঘ মাস লড়াইয়ের পর ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন রাষ্ট্র-বাংলাদেশ।

১৯৭১ সালের মার্চ ঢাকা ছিল মানুষের শহর। বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে এসেছিল বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। নানা স্লোগানে ঢাকা শহর উত্তপ্ত হয়ে উঠেছিল। মার্চের ভাষণ বিশ্বের কালজয়ী ভাষণগুলোর অন্যতম। ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

ডালাস বার্তা প্রতিবেদক