ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Mar 29, 2026 - 22:10
ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা
বিষাক্ত ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তথ্য জানানো হয়। কাতারভিত্তিক আল জাজিরা- প্রতিবেদনে বলা হয়েছে, বিরশেবা শহর থেকে প্রায় কিলোমিটার দক্ষিণে অবস্থিত নিওত হোভভ শিল্প এলাকা-তে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত একজন আহত হয়েছেন।

এলাকাটিতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ সংরক্ষিত থাকায় সম্ভাব্য গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাসিন্দাদের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জানালা-দরজা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলের সামরিক বেসামরিক সংস্থাগুলো শিল্প এলাকাটি ঘিরে রেখেছে।

তথ্যসূত্র: আল জাজিরা