ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি খুলবে না ইরান
যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহেদি তাবাতাবেই সামাজিক মাধ্যমে এক পোস্টে এ অবস্থান জানান।

তাবাতাবেই বলেন, ট্রানজিট ফি-ভিত্তিক একটি ‘নতুন আইনি কাঠামো’র মাধ্যমে যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। তা না হলে প্রণালি চালু করা হবে না।
এদিকে, প্রণালি বন্ধ রাখার প্রতিবাদে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির প্রতিক্রিয়ায় তাবাতাবেই বলেন, ট্রাম্প ‘হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন বক্তব্য’ দিচ্ছেন।
তথ্যসূত্র: আল জাজিরা