ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তবে পরিকল্পনাটিকে ‘অত্যন্ত কঠিন ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

Mar 25, 2026 - 13:39
ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান
ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা নাকচ করে দিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তবে পরিকল্পনাটিকেঅত্যন্ত কঠিন অযৌক্তিকআখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র কাতারভিত্তিক আল জাজিরাকে জানায়, ওয়াশিংটনের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনায় বসাযৌক্তিক নয় প্রস্তাবিত যুদ্ধবিরতিও নাকচ করেছে তেহরান।

ইরানি সূত্রের দাবি, পশ্চিমা গণমাধ্যমে যে তথ্য প্রচার হচ্ছে, তার সঙ্গে মূল প্রস্তাবের মিল নেই। পরিকল্পনাটিকেপ্রতারণামূলকবিভ্রান্তিকরবলেও উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েল বারবার শর্ত পরিবর্তন করছে বলেও অভিযোগ করেছে তেহরান। তবে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানিয়েছে তারা।

গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোপরোক্ষ আলোচনাহয়নি বলেও দাবি করেছে ইরান, যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টি।ি জানিয়েছে, নিজেদের শর্ত পূরণ না হলে যুদ্ধ বন্ধ করবে না তেহরান। একটি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে পাঁচটি শর্তও তুলে ধরা হয়েছে।

এসব শর্তের মধ্যে রয়েছেসব ধরনের হামলা গুপ্তহত্যা বন্ধ, ভবিষ্যতে যুদ্ধ ঠেকাতে কার্যকর গ্যারান্টি, ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি।

এদিকে পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছায় বলে জানিয়েছে আল জাজিরা।

তথ্যসূত্র: আল জাজিরা