স্বামী ব্রায়নের ‘ক্রস-ড্রেসিং’ দ্বৈত জীবনের তথ্য ফাঁস, বিস্মিত ক্রিস্টি নোয়েম
ক্রস-ড্রেসিংসহ একটি ‘দ্বৈত জীবন’ যাপন করতেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সাবেক প্রধান ক্রিস্টি নোয়েমের স্বামী ব্রায়ন নোয়েম। ‘বিম্বোফিকেশন’ ফেটিশ কমিউনিটির নারীদের সঙ্গে শত শত বার্তা আদান-প্রদান করতেন তিনি। ছবিসহ নোয়েম পরিবারের এমন সব তথ্য ফাঁস করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।
ক্রস-ড্রেসিংসহ একটি ‘দ্বৈত জীবন’ যাপন করতেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সাবেক প্রধান ক্রিস্টি নোয়েমের স্বামী ব্রায়ন নোয়েম। ‘বিম্বোফিকেশন’ ফেটিশ কমিউনিটির নারীদের সঙ্গে শত শত বার্তা আদান-প্রদান করতেন তিনি। ছবিসহ নোয়েম পরিবারের এমন সব তথ্য ফাঁস করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।
বিতর্কিত এই প্রতিবেদন প্রকাশের পর গভীরভাবে ‘মর্মাহত’ হয়েছেন ক্রিস্টি নোয়েম। তাঁর প্রতিনিধিরা বলছেন, ‘নোয়েম পরিবার এ ঘটনায় সম্পূর্ণভাবে বিস্মিত। এই সময়ে তারা গোপনীয়তা ও সবার দোয়া কামনা করছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইল মেইল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ব্রায়ন নোয়েম অনলাইনে ফেটিশ মডেলদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ক্রস-ড্রেসিংসহ একটি ‘দ্বৈত জীবন’ যাপন করতেন। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি তথাকথিত ‘বিম্বোফিকেশন’ ফেটিশ কমিউনিটির নারীদের সঙ্গে শত শত বার্তা আদান-প্রদান করেছেন।
প্রকাশিত তথ্যে দেখা যায়, ওই নারীদের শারীরিক পরিবর্তন—বিশেষ করে অতিরঞ্জিত দেহগঠনের প্রশংসা করতেন তিনি। এমনকি কিছু ছবিতে তাকে নারীদের পোশাক পরে দেখা গেছে বলেও দাবি করা হয়।
এছাড়া, ওই অনলাইন যোগাযোগের অংশ হিসেবে ব্রায়ন নোয়েম প্রায় ২৫ হাজার ডলার বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, এমন ব্যক্তিগত আচরণ প্রমাণিত হলে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং ব্ল্যাকমেইলের আশঙ্কা বাড়ায়—বিশেষ করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে।
ক্রিস্টি নোয়েম ও তার স্বামী তিন সন্তানের জনক-জননী। এর আগে ২০২২ সালের এক সাক্ষাৎকারে নোয়েম পরিবারকে ‘খোলা বইয়ের মতো স্বচ্ছ’ বলে উল্লেখ করেছিলেন। সাম্প্রতিক এই অভিযোগের বিষয়ে নোয়েম পরিবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট