অস্টিনের ৬ষ্ঠ স্ট্রিটে গুলিতে ৩ নিহতের পরিচয় প্রকাশ

টেক্সাসের অস্টিন শহরের ব্যস্ত সিক্সথ স্ট্রিটে সপ্তাহান্তের প্রাণঘাতী গুলির ঘটনায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে অস্টিন পুলিশ ডিপার্টমেন্ট (এপিডি)। নিহতরা হলেন ২১ বছর বয়সী সাভিথা শান, ১৯ বছর বয়সী রাইডার হ্যারিংটন এবং ৩০ বছর বয়সী হোর্হে পেডারসন। পেডারসন সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Mar 3, 2026 - 12:55
অস্টিনের ৬ষ্ঠ স্ট্রিটে গুলিতে ৩ নিহতের পরিচয় প্রকাশ
বুফোর্ডের বারে এক ভয়াবহ গুলিবর্ষণের পর পুলিশ সিক্সথ স্ট্রিটের কিছু অংশ অবরোধ করে রাখে। ছবি: সংগৃহীত

টেক্সাসের অস্টিন শহরের ব্যস্ত সিক্সথ স্ট্রিটে সপ্তাহান্তের প্রাণঘাতী গুলির ঘটনায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে অস্টিন পুলিশ ডিপার্টমেন্ট (এপিডি) নিহতরা হলেন ২১ বছর বয়সী সাভিথা শান, ১৯ বছর বয়সী রাইডার হ্যারিংটন এবং ৩০ বছর বয়সী হোর্হে পেডারসন। পেডারসন সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডাউনটাউনের বারের সামনে রোববার ভোরে হামলায় বন্দুকধারীসহ মোট তিনজন নিহত এবং আরও ১৪ জন আহত হন। হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে পুলিশ। অভিযুক্ত হিসেবে শনাক্ত ৫৩ বছর বয়সী নিদিয়াগা দিয়ানেসেনেগালে জন্ম নেওয়া একজন ন্যাচারালাইজড মার্কিন নাগরিক।

তদন্তে যুক্ত হয়েছে এফবিআই। সংস্থাটি বলছে, হামলার উদ্দেশ্য খতিয়ে দেখতে দিনরাত কাজ চলছে। পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, ব্যবহৃত অস্ত্র দুটি ২০১৭ সালে বৈধভাবে কেনা হয়েছিল এবং হামলাকারী আগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন না।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল পরিমাণ ভিডিও ফুটেজ ডিজিটাল প্রমাণ যাচাই করা হচ্ছে। বৃহস্পতিবার বডি-ক্যামেরা ফুটেজসহ আরও তথ্য প্রকাশ করা হতে পারে।

এদিকে মেয়র কির্ক ওয়াটসন ঘটনাকে শহরের জন্যগভীরভাবে ট্রমাটিকবলে উল্লেখ করেছেন। তবে আসন্ন এসএক্সএসডব্লিউ উৎসবসহ বসন্তের অন্যান্য আয়োজনে নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনার প্রয়োজন নেই বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: ফক্স ফোর