মিডিয়ায় কথা বলায় বরখাস্ত ডালাসের ‘নাইটটাইম ইকোনমি’ ম্যানেজার
ডালাসের ‘নাইটটাইম ইকোনমি অ্যান্ড রেসপনসিবল হসপিটালিটি’ ম্যানেজার এডওয়ার্ড ‘এডি’ গ্রান্টকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অনুমতি ছাড়াই গণমাধ্যমে কথা বলাকে ‘অগ্রহণযোগ্য আচরণ’ হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডালাসের ‘নাইটটাইম ইকোনমি অ্যান্ড রেসপনসিবল হসপিটালিটি’ ম্যানেজার এডওয়ার্ড ‘এডি’ গ্রান্টকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অনুমতি ছাড়াই গণমাধ্যমে কথা বলাকে ‘অগ্রহণযোগ্য আচরণ’ হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেকর্ড অনুযায়ী, বরখাস্তের আগে প্রায় তিন মাস বেতনসহ প্রশাসনিক ছুটিতে ছিলেন গ্রান্ট। তবে তদন্তে তাঁর দেওয়া টিভি সাক্ষাৎকার বা প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে কোনো আপত্তি তোলা হয়নি।
গ্রান্টের দাবি, নতুন গঠিত দপ্তরের কার্যক্রম প্রচারের জন্য তিনি অনুমোদন পেয়েছিলেন। তাঁর ভাষায়, ‘আমাকে যে কাজের জন্য আনা হয়েছিল, সেই কাজটাই করার কারণে আমাকে বরখাস্ত করা হয়েছে।’
শহর কর্তৃপক্ষের অভিযোগ, বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া তিনি একাধিক সাক্ষাৎকার দেন এবং দুটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশে অনুমোদন দেন। এতে সিটি কাউন্সিলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সম্পদ ব্যয় করতে হয়েছে।
গ্রান্ট বরখাস্তের বিরুদ্ধে আপিল করেছেন এবং নিজের পদ ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন। তবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সিটি প্রশাসন।
এদিকে, গ্রান্টকে ছুটিতে পাঠানোর পর ডালাসে নাইটলাইফ ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা বেড়েছে। বারগুলোতে কভার চার্জ নেওয়া নিয়ে জরিমানা এবং লাইভ মিউজিক ভেন্যুগুলোর অসন্তোষের প্রেক্ষাপটে নতুন টাস্কফোর্স গঠন করা হয়।
গ্রান্টের দাবি, তিনি দায়িত্বে থাকলে এসব সংস্কার আরও দ্রুত এগোতে পারত, বিশেষ করে আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যেত।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ