ডিএফডব্লিউতে ৯৫ ডিগ্রি তাপমাত্রা, নতুর রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় রোববার তাপমাত্রা পৌঁছেছে ৯৫ ডিগ্রি ফারেনহাইটে, যা ভেঙে দিয়েছে ৯২ বছরের পুরোনো রেকর্ড।

Mar 23, 2026 - 17:03
ডিএফডব্লিউতে ৯৫ ডিগ্রি তাপমাত্রা, নতুর রেকর্ড
এই তাপমাত্রা ১৯৩৪ ও ১৯৯৫ সালের আগের রেকর্ডের চেয়ে ২ ডিগ্রি বেশি। ছবি: ডব্লিউএফএএ

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় রোববার তাপমাত্রা পৌঁছেছে ৯৫ ডিগ্রি ফারেনহাইটে, যা ভেঙে দিয়েছে ৯২ বছরের পুরোনো রেকর্ড।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ফোর্ট ওয়ার্থ কার্যালয় জানায়, ডি-এফডব্লিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিকেল ৪টায় তাপমাত্রা ৯৫ ডিগ্রিতে পৌঁছে। এটি ১৯৩৪ ১৯৯৫ সালের আগের রেকর্ডের চেয়ে ডিগ্রি বেশি।

এর আগে শুক্রবার শনিবার রেকর্ড ভাঙার পূর্বাভাস থাকলেও তাপমাত্রা সেই সীমা অতিক্রম করতে পারেনি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা মে মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সামগ্রিকভাবে, প্রতিটি ঋতুই এখন আগের চেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে। জলবায়ু শিক্ষা বিষয়ক অলাভজনক সংস্থাক্লাইমেট সেন্ট্রাল’-এর সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, ডি-এফডব্লিউ এলাকায় বসন্তকালের গড় তাপমাত্রা ১৯৭০ সালের তুলনায় . ডিগ্রি বেড়েছে, যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ