ক্রিপ্টো বিনিয়োগে ধাক্কা, ৪০০ মিলিয়ন ডলার লোকসানে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি লোকসানের কথা জানিয়েছে। মূলত ক্রিপ্টোকারেন্সি সম্পদের মূল্যপতনের কারণে এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

May 11, 2026 - 13:55
ক্রিপ্টো বিনিয়োগে ধাক্কা, ৪০০ মিলিয়ন ডলার লোকসানে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি লোকসানের কথা জানিয়েছে। মূলত ক্রিপ্টোকারেন্সি সম্পদের মূল্যপতনের কারণে এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

৩১ মার্চ দাখিল করা কোম্পানির নথি অনুযায়ী, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) বছরের প্রথম তিন মাসে প্রায় লাখ ৭০ হাজার ডলার আয় করেছে। একই সময়ে নিট বিক্রি ছয় শতাংশ বেড়েছে। তবে ক্রিপ্টোকারেন্সিতে বড় বিনিয়োগের কারণে কোম্পানিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।

ট্রাম্প বর্তমানে একটি ট্রাস্টের মাধ্যমে কোম্পানিটির প্রায় ৪১ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণে রয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ওই ট্রাস্ট তার আর্থিক স্বার্থও দেখভাল করে।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর এবং ২০২১ সালের জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে নিষিদ্ধ হওয়ার পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল চালু করেন।

টিএমটিজির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন এক বিবৃতিতে বলেন, শক্তিশালী ব্যালান্স শিট ইতিবাচক নগদ প্রবাহ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা প্ল্যাটফর্ম অবকাঠামো সম্প্রসারণ অব্যাহত রাখছে।

গত বছর কোম্পানিটি জানিয়েছিল, তারা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের জন্য দশমিক বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। তবে খাতটিতে মূল্যপতনের কারণে সেই বিনিয়োগে বড় চাপ তৈরি হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো খাতের জন্য অনুকূল নীতিমালা আনবেএমন প্রত্যাশা ছিল শিল্পখাতটিতে।

বিটকয়েনের দাম অক্টোবরের লাখ ২৬ হাজার ডলার থেকে মার্চে ৭০ হাজার ডলারে নেমে আসে। পরে তা কিছুটা বেড়ে প্রায় ৮০ হাজার ডলারে দাঁড়ায়।

কোম্পানির ভাষ্য, লোকসানেরবেশিরভাগইডিজিটাল সম্পদের কারণে হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অর্থ আয়ের নতুন ফিচার চালুর প্রস্তুতি হিসেবে অবকাঠামো ব্যবহারকারী বাড়ানোর দিকেই তারা মনোযোগ দিচ্ছে।

ম্যাকগার্ন বলেন, ট্রুথ সোশ্যালমতপ্রকাশের স্বাধীনতার একটি দুর্গএবং শিগগিরই সেখানে নতুন কিছু ফিচার যুক্ত করা হবে।

এদিকে টিএমটিজি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক টিএই টেকনোলজিসের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। প্রতিষ্ঠানটি নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি নিয়ে কাজ করছে। গবেষকদের আশা, ভবিষ্যতে নিউক্লিয়ার ফিউশন সীমাহীন জ্বালানির উৎস হতে পারে, যদিও এখনো প্রযুক্তিটি উৎপাদনের চেয়ে বেশি শক্তি খরচ করে।

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিয়মিত সক্রিয় রয়েছেন। নীতিগত ঘোষণা, ব্যক্তিগত মন্তব্য রাজনৈতিক প্রতিক্রিয়া জানাতে প্রায় প্রতিদিনই তিনি প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।

তথ্যসূত্র: আল জাজিরা