এআই দিয়ে কুকুরের ক্যানসারের ভ্যাকসিন তৈরির দাবি

অস্ট্রেলিয়ার প্রযুক্তি উদ্যোক্তা পল কনিংহাম দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তিনি নিজের পোষা কুকুরের ক্যানসারের জন্য কাস্টম এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছেন। তার দাবি, চ্যাটজিপিটি ও গুগল ডিপমাইন্ডের আলফাফোল্ডের সহায়তায় তৈরি ওই ভ্যাকসিন প্রয়োগের পর কুকুরটির টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে।

Mar 16, 2026 - 18:28
এআই দিয়ে কুকুরের ক্যানসারের ভ্যাকসিন তৈরির দাবি
পোষা কুকুর ‘রোজি’র সঙ্গে পল কনিংহাম। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রযুক্তি উদ্যোক্তা পল কনিংহাম দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তিনি নিজের পোষা কুকুরের ক্যানসারের জন্য কাস্টম এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছেন। তার দাবি, চ্যাটজিপিটি গুগল ডিপমাইন্ডের আলফাফোল্ডের সহায়তায় তৈরি ওই ভ্যাকসিন প্রয়োগের পর কুকুরটির টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে কনিংহাম বলেন, কুকুররোজিকে যখন ক্যানসারের কথা জানানো হয়, তখন তিনি তার জন্য কিছু করার সিদ্ধান্ত নেন।

২০১৯ সালে একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে স্ট্যাফি-শার পেই জাতের মিশ্র একটি কুকুর দত্তক নিয়েছিলেন তিনি। পাঁচ বছর পর রোজির শরীরে ক্যানসার ধরা পড়ে। কেমোথেরাপিসহ প্রচলিত চিকিৎসায় হাজার হাজার ডলার খরচ করেও টিউমার কমেনি।

এরপর কুকুরটির ডিএনএ সিকোয়েন্সিং করে সমস্যার উৎস খুঁজতে উদ্যোগ নেন কনিংহাম। ক্ষেত্রে পরিকল্পনা তৈরিতে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের রামাসিওত্তি সেন্টার ফর জিনোমিকস প্রায় তিন হাজার অস্ট্রেলীয় ডলারের বিনিময়ে রোজির জিনোম সিকোয়েন্সিং করে দেয়।

পরে সুস্থ কোষের ডিএনএ টিউমারের ডিএনএ তুলনা করে ত্রুটি শনাক্ত করা হয়। এরপর আলফাফোল্ড ব্যবহার করে প্রোটিনের গঠন বিশ্লেষণ করা হয়, যাতে ক্যানসারের জন্য দায়ী মিউটেশন চিহ্নিত করা সম্ভব হয়।

এই তথ্যের ভিত্তিতে গবেষকদের সহায়তায় কনিংহাম রোজির জন্য একটি কাস্টম এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেন। এই ধরনের ভ্যাকসিন কৃত্রিম মেসেঞ্জার আরএনএ ব্যবহার করে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে।

তবে ধরনের পরীক্ষা চালাতে নৈতিক অনুমোদন পেতে সময় লেগেছে বলে জানান তিনি। প্রায় ১০০ পৃষ্ঠার নথি প্রস্তুত করে তিন মাসের প্রক্রিয়া শেষে পরীক্ষার অনুমতি পাওয়া যায়।

গত ডিসেম্বর মাসে রোজিকে প্রথম ডোজ দেওয়া হয় এবং পরে কয়েকটি বুস্টার ডোজ দেওয়া হয়েছে। কনিংহামের দাবি, এরপর টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে তিনি এটিকে নিশ্চিত চিকিৎসা বলে দাবি করছেন না। তার ভাষায়, এই চিকিৎসা রোজির জীবনকে কিছুটা দীর্ঘ এবং ভালো মানের করে তুলতে পারে। বর্তমানে অবশিষ্ট টিউমারের জন্য দ্বিতীয় একটি ভ্যাকসিন তৈরির কাজও চলছে বলে জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে