ফোর্ট ওয়ার্থে আহত ফার্স্ট রেসপন্ডারদের ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সংস্কারের দাবি

আহত ফার্স্ট রেসপন্ডার তথা দুর্ঘটনায় সাড়া দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পুলিশ ও দমকল কর্মীদের ক্ষতিপূরণ দাবি নিষ্পত্তিতে সহায়তার কথা ভাবছে ফোর্ট ওয়ার্থ শহর কর্তৃপক্ষ। ডিউটি চলাকালীন আহত হওয়ার পর অনেক কর্মী তাদের বড় বড় চিকিৎসা দাবির অনুমোদন পেতে বিভিন্ন জটিলতা ও বাধার সম্মুখীন হওয়ার কথা জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Apr 9, 2026 - 23:09
ফোর্ট ওয়ার্থে আহত ফার্স্ট রেসপন্ডারদের ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সংস্কারের দাবি
দুর্ঘটনায় সাড়া দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পুলিশ ও দমকল কর্মীদের ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা ভাবছে ফোর্ট ওয়ার্থ শহর কর্তৃপক্ষ। ছবি: এনবিসি ৫

আহত ফার্স্ট রেসপন্ডার তথা দুর্ঘটনায় সাড়া দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পুলিশ দমকল কর্মীদের ক্ষতিপূরণ দাবি নিষ্পত্তিতে সহায়তার কথা ভাবছে ফোর্ট ওয়ার্থ শহর কর্তৃপক্ষ। ডিউটি চলাকালীন আহত হওয়ার পর অনেক কর্মী তাদের বড় বড় চিকিৎসা দাবির অনুমোদন পেতে বিভিন্ন জটিলতা বাধার সম্মুখীন হওয়ার কথা জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফোর্ট ওয়ার্থ শহরের তথ্য অনুযায়ী, কর্মীদের ক্ষতিপূরণের বেশিরভাগ দাবিই আসে পুলিশ অফিসার এবং দমকলকর্মীদের কাছ থেকে। কিন্তু এই দাবিগুলোর একটি বড় অংশ বাতিল হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। আর এটিই এই পুরো প্রক্রিয়াটি কীভাবে পরিচালনা করা উচিত তা নিয়ে এক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফায়ারফাইটার কালেব হ্যালভোরসন জানান, চলতি বছরের শুরুতে হাঁটুর অস্ত্রোপচারের পর প্রতিদিনই তাকে পুনর্বাসন থেরাপি নিতে হচ্ছে।এখন পর্যন্ত আটটি অস্ত্রোপচার হয়েছে, সামনে আরও লাগতে পারে,” বলেন তিনি। ২০২৫ সালের শেষে ডিউটির সময় আগুন লাগা বাড়ির ছাদ ধসে পড়ায় তিনি গুরুতর আহত হন এবং প্রায় মৃত্যুর মুখে পড়েন।

দীর্ঘ হাসপাতাল চিকিৎসার পরও প্রয়োজনীয় চিকিৎসা অনুমোদন পেতে তাঁকে মাসের পর মাস বীমা প্রক্রিয়ার সঙ্গে লড়তে হয়েছে। চিকিৎসকের সুপারিশ করা একটি ডিভাইস বার্ন চিকিৎসার জন্য লেজার সার্জারি প্রথমে নাকচ করা হলেও পরে বহু চেষ্টার পর অনুমোদন মেলে।

এই অভিজ্ঞতার পরই তিনি অন্যান্য ফার্স্ট রেসপন্ডাররা মঙ্গলবারের সিটি সভায় উপস্থিত হয়ে নীতিমালা পরিবর্তনের দাবি জানান। টেক্সাস কমিশন অন ফায়ার প্রোটেকশনের স্কাইলার এইন্সওয়ার্থ বলেন, ‘দমকলকর্মী বা পুলিশদের ঝুঁকি সাধারণ কর্মীদের মতো নয়তাদের আঘাতের ধরনও আলাদা।

ফোর্ট ওয়ার্থ পাবলিক সেফটি কমিটির চেয়ারম্যান চার্লস লাউয়ার্সডর্ফ জানান, বর্তমানে সব সিটি কর্মীর দাবি একইভাবে মূল্যায়ন করা হয়, যা ফার্স্ট রেসপন্ডারদের জন্য বাধা তৈরি করছে। তিনি বলেন, ‘কোথাও না কোথাও ভাঙন আছে, সেটাই খুঁজে বের করতে হবে।

শহর কর্তৃপক্ষ স্ব-অর্থায়িত হওয়ায় প্রক্রিয়াটি আরও বাস্তবসম্মত কার্যকর করতে জনসম্মুখে আলোচনা জরুরি বলেও মনে করেন তিনি।

এদিকে, ফার্স্ট রেসপন্ডাররা বিশেষায়িত আউট-অফ-নেটওয়ার্ক চিকিৎসকদের অনুমোদনের দাবিও তুলেছেন, যাতে অনেক আবেদন বাতিল হওয়ার হাত থেকে রক্ষা পায়। তবে বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: এনবিসি