পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারল না পাকিস্তান ‘এ’ দল। শুক্রবার তাদের ৫৪ হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল। আগামী রোববারের ফাইনালে ভারতের সঙ্গে খেলবেন বাংলাদেশের মেয়েরা।

Feb 20, 2026 - 13:46
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
বাংলাদেশ নারী ‘এ’ দল যেন একটি সুখী পরিবার। মেয়েদের রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর। ছবি: বিসিবি

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশএ’ দলের সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারল না পাকিস্তানদল। শুক্রবার তাদের ৫৪ হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল। আগামী রোববারের ফাইনালে ভারতের সঙ্গে খেলবেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালের আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাদলকে উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত।

এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম পর্বেও তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেবার দলটিকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল বাংলাদেশ।

বড় ব্যবধানে জিতলেও বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১১০ রান তোলেন ফাহিমারা। বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে এই রান টপকাতেই তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তান। দলীয় ৩০ রানে তাদের ইনিংসের অর্ধেক প্যাভিলিয়নে ফেরত যায়। শুরুর সে ধাক্কা সামলে জয় তো দূরে থাক, বাংলাদেশকে কোনো জবাবই দিতে পারেনি পাকিস্তান; ১৬. ওভারে ৫৬ রানে অলআউট হয় তারা।

৮২ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। ছাড়া হাফসা খালিদ ১২ উসরা আমির এনে দেন ১১ রান। পাকিস্তান শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র রানে উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার। সমান রান দিয়ে ব্যাটারকে ফেরান অধিনায়ক ফাহিমা। ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নেন।

টস হেরে আগে ব্যাটিং করতে এসে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১০ ওভার শেষে ৪৪ রান করতেই উইকেট হারিয়ে বসে বাংলাতেষ। ফাহিমা ব্যাট হাতে দাঁড়িয়ে না গেলে ১০০ রানের অনেক আগেই থামতে হতো বাংলাদেশকে। ৩২ বলে বাউন্ডারিতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ১৫ রান। শামিমা সুলতানা ১৩ ইসমা তানজিমের অবদান ১২ রান। পাকিস্তানের হয়ে ২৫ রানে উইকেট নেন হাফসা। ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফাহিমা।