জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Feb 3, 2026 - 23:06
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক
জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। প্রতীকী ছবি: পিক্সাবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) দিবাগত রাতে আটক হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে তিনি বিতর্কিত পোস্ট দেন।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ তদন্তে রাজধানীর রাজারবাগ এলাকায় অভিযান চালায় ডিবি। পুলিশ সূত্র জানায়, রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পাশের একটি সরকারি কোয়ার্টার থেকে ওই কর্মকর্তাকে আটক করা হয়।

ডালাস বার্তা প্রতিবেদক