মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি আব্বাসের সুস্থতা কামনা করেন।

Mar 13, 2026 - 16:44
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি আব্বাসের সুস্থতা কামনা করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ইফতারের আগে আল্লাহর কাছে দোয়া করা হোক, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশের মানুষের সেবা করতে পারেন।

বক্তব্যে নাসীরুদ্দীন আরও বলেন, দেশের সংস্কার মানুষের প্রত্যাশা বাস্তবায়নে মির্জা আব্বাসের অবদান প্রয়োজন।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসরাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক . আতিক মোজাহিদ এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম।

ডালাস বার্তা প্রতিবেদক