টেক্সাসে ডেটা সেন্টার অনুমোদন স্থগিত, অ্যাবটের নির্দেশে অডিটের সিদ্ধান্ত
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের বৈদ্যুতিক গ্রিডে নতুন ডেটা সেন্টারের সংযোগ অনুমোদন স্থগিত করেছেন। নিয়ন্ত্রক সংস্থাগুলো সব প্রস্তাবিত ডেটা সেন্টারের অডিট শেষ না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের বৈদ্যুতিক গ্রিডে নতুন ডেটা সেন্টারের সংযোগ অনুমোদন স্থগিত করেছেন। নিয়ন্ত্রক সংস্থাগুলো সব প্রস্তাবিত ডেটা সেন্টারের অডিট শেষ না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
গত ৪ আগস্ট সোমবার অ্যাবট এক বিবৃতিতে পাবলিক ইউটিলিটি কমিশন অব টেক্সাস ও ইলেকট্রিক রিলায়েবিলিটি কাউন্সিল অব টেক্সাসকে এই নির্দেশ দেন। এনবিসি ডিএফডব্লিউ ও টেক্সাস ট্রিবিউন এ সংবাদ জানিয়েছে।
ইআরকটের ইন্টারকানেকশন কিউতে বর্তমানে এক হাজার আটশোরও বেশি প্রকল্প রয়েছে, যেগুলো মোট ৪৭৪ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ চাইছে। অ্যাবটের মতে, এর প্রায় ৯০ শতাংশই ডেটা সেন্টারের আবেদন। অডিটে ব্যর্থ যেকোনো প্রকল্পকে গ্রিড সংযোগ থেকে বঞ্চিত করার নির্দেশ দিয়েছেন গভর্নর।
অ্যাবট বলেছেন, ডেটা সেন্টারগুলোকে কর ছাড়, বিদ্যুৎ ব্যবহার, পানি ব্যবহার ও কুলিং কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ে প্রভাব সংক্রান্ত তথ্য দিতে হবে। বিবৃতিতে তিনি বলেছেন, টেক্সানদের নিরাপত্তা ও জীবনমান রক্ষাই আমাদের প্রধান অগ্রাধিকার। ডেটা সেন্টার কোয়ালিশন অবশ্য দ্রুত অডিটের আশা প্রকাশ করেছে।
বর্তমানে টেক্সাস যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার বাজারে ভার্জিনিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। রাজ্যে অন্তত ৩৩৫টি ডেটা সেন্টার চালু আছে এবং আরও ২৪৮টি নির্মাণের পরিকল্পনা রয়েছে। আইনসভা এ বছর ডেটা সেন্টারের বিদ্যুৎ ও পানি ব্যবহার নিয়ে আরও কঠোর নিয়মকানুনের বিষয়টি বিবেচনা করছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ ও টেক্সাস ট্রিবিউন