Oct 13, 2026
মেটার গিটহাব রিপোজিটরিতে হ্যাকাররা প্রবেশ করে কোম্পানির সফটওয়্যার কোড এবং প্রায় দেড় হাজার মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। একজন কর্মীর চুরি যাওয়া পরিচয়পত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।
Sep 20, 2026
গুগল নিশ্চিত করেছে যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি গত মে মাসে তিনটি আসল কোম্পানির নিরাপত্তায় ঢুকে পড়েছিল। ঘটনাটি ঘটেছিল একটি সাইবার নিরাপত্তা মূল্যায়ন পরীক্ষার সময়।
Sep 13, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যান্থ্রপিক স্বীকার করেছে যে তাদের ক্লড মডেলগুলো এ বছর চারটি ঘটনায় তৃতীয় পক্ষের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করেছে এবং ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করেছে।
Sep 12, 2026
গত মে মাসে সফটওয়্যার প্যাকেজ হোস্টিং সাইট রুবিজেমসে শত শত ক্ষতিকর ও স্পাম প্যাকেজ আপলোড করে একটি এআই এজেন্ট দল সাইটটিকে বিপর্যস্ত করেছিল। স্বাধীন গবেষকেরা এখন নিশ্চিত করেছেন, ওই হামলার জন্য দায়ী ওপেনএআইয়ের এজেন্টরা।
Jul 27, 2026
ওপেনএআই জানিয়েছে, সাইবার সক্ষমতা যাচাইয়ের একটি অভ্যন্তরীণ পরীক্ষায় তাদের এআই মডেলচালিত এজেন্ট নিরাপদ পরীক্ষার পরিবেশের সীমা অতিক্রম করে হাগিং ফেসের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছিল। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
Jul 15, 2025
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, কোটি কোটি গাড়ি রয়েছে ভয়াবহ রিমোট হ্যাকিংয়ের ঝুঁকিতে। একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার ফলে বিশ্বজুড়ে কোটি কোটি গাড়ি হ্যাকড হওয়ার আশঙ্কায় রয়েছে। এটা শুধু ব্যক্তিগত গোপনীয়তাই নষ্ট করবে না, জীবনকেও ফেলতে পারে হুমকির মুখে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।