Oct 30, 2026
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
Oct 23, 2026
টেক্সাস সিনেটের ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকার মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে একটি মিট-অ্যান্ড-গ্রিট অনুষ্ঠান করায় সমালোচনার মুখে পড়েছেন। রিচার্ডসনের মেয়র আমির ওমর ও আরভিংয়ের কাউন্সিলম্যান ফাহাদ আহমেদসহ স্থানীয় মুসলিম নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
Aug 29, 2026
রিচার্ডসন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের বার্কনার হাই স্কুলের একজন শিক্ষককে নাবালককে অনলাইনে যৌন প্রলোভন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ৪১ বছর বয়সী মাইকেল র্যালফ ফাউস গত ২৮ আগস্ট শুক্রবার রিচার্ডসন পুলিশের হাতে গ্রেপ্তার হন।
Jul 9, 2026
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রিচার্ডসনে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের একটি বড় সম্প্রসারণ প্রকল্পের জন্য ৩ কোটি ৩৬ লাখ ডলারের অনুদান ঘোষণা করেছেন। এই অর্থ টেক্সাস সেমিকন্ডাক্টর ইনোভেশন ফান্ড থেকে দেওয়া হবে। রাজ্য সরকারের আশা, এই বিনিয়োগ টেক্সাসে চিপ উৎপাদন আরও শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
Jun 29, 2026
বিশ্বকাপ দেখতে নর্থ টেক্সাসে এসে রিচার্ডসনের একটি জর্ডানিয়ান রেস্তোরাঁয় খেতে যান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়। ফক্স ৪ জানিয়েছে, তিনি রিচার্ডসনের খাশোকারে যান।
Jun 14, 2026
টেক্সাসের রিচার্ডসনে অ্যামাজন প্রাইম এয়ার ড্রোন ডেলিভারি নিয়ে বাসিন্দাদের প্রতিবাদ বাড়ছে। শনিবার চার এলাকার বাসিন্দারা অ্যামাজনের গুদামের সামনে জড়ো হন, বলছেন ড্রোনগুলো বাড়ির উপর দিয়ে মহাসড়কের মতো চলছে।
Jul 2, 2025
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে নর্থ টেক্সাস থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা সরকারের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভুয়া চিকিৎসা দেখিয়ে প্রায় ২১০ মিলিয়ন ডলার দাবি করেন। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।