বিশ্বকাপ সফরে রিচার্ডসনের জর্ডানিয়ান রেস্তোরাঁয় গেলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়
বিশ্বকাপ দেখতে নর্থ টেক্সাসে এসে রিচার্ডসনের একটি জর্ডানিয়ান রেস্তোরাঁয় খেতে যান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়। ফক্স ৪ জানিয়েছে, তিনি রিচার্ডসনের খাশোকারে যান।
বিশ্বকাপ দেখতে নর্থ টেক্সাসে এসে রিচার্ডসনের একটি জর্ডানিয়ান রেস্তোরাঁয় খেতে যান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়। ফক্স ৪ জানিয়েছে, তিনি রিচার্ডসনের খাশোকারে যান।
গত ২৯ জুন রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আবদুল্লাহ দ্বিতীয় নর্থ টেক্সাসে ছিলেন নিজের দেশের ম্যাচ দেখতে। জর্ডানের জন্য এটি বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ।
প্রতিবেদনে আরও বলা হয়, জর্ডান জাতীয় দলও শনিবার তাদের শেষ ম্যাচের পর রেস্তোরাঁটিতে যায়। ওই ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে জর্ডান ৩-১ গোলে হারে।
খাশোকার মালিক ফক্স ৪ কে জানান, রেস্তোরাঁটি ২০২৫ সালে রিচার্ডসনে চালু হয়। রেস্তোরাঁর কয়েকটি শাখা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফক্স ৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁর মালিক মুহাম্মদ আলবাকরি আশা করেছিলেন জর্ডান দল টেক্সাস সফরে সেখানে আসবে। সূত্র: ফক্স ৪