Tag: বন্ড জামানত

বাংলাদেশিদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ড

'ঝুঁকিপূর্ণ’ বিবেচিত দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত 'ভিসা বন্ড’ বা জামানত প্রযোজ্য— এমন দেশের তালিকা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সে তালিকায় পড়ে গেছে বাংলাদেশও। এর ফলে বাংলাদেশি নাগরিক ক্ষেত্রেও ভিসার জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত হিসেবে দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।