Tag: ফিফা নির্বাচন

বিশ্বকাপে ফিফার রাজস্ব দ্বিগুণ, ইনফান্তিনোর সমর্থন তুলে নিল ওয়েলস

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াতে চাইলেও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) তাঁকে সমর্থন না করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির প্রধান নোয়েল মুনি বলেন, ফিফার কাছে কোটি কোটি ডলার জমা থাকা সত্ত্বেও সদস্য সংস্থাগুলো যথাযথ অংশ পাচ্ছে না।

সমালোচনার মুখেও ২০২৭ সালের ফিফা নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ইনফান্তিনো

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ২০২৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনার পর তীব্র সমালোচনার মুখেও তিনি পদ ধরে রাখার সংকল্প ব্যক্ত করেছেন।