Oct 12, 2026
দক্ষিণ ডালাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে নিহত হয়েছে তিন বছর বয়সী একটি শিশু। পুলিশ বলেছে, রোববার রাত একটার দিকে লুপ ১২ ও ইন্টারস্টেট ৪৫-এর কাছে ওয়াডসওয়ার্থ ড্রাইভে ঘটনাটি ঘটে।
Oct 1, 2026
টেক্সাসের আর্লিংটনে ২৭ বছর বয়সী হেইকো ক্রুজ লিনারেস তার দুই ছোট ছেলেকে ছুরিকাঘাত করেন। পাঁচ বছর বয়সী বড় ছেলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। দুই বছর বয়সী ছোট ছেলে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Sep 6, 2026
ফোর্ট ওয়ার্থের একটি অ্যাপার্টমেন্টে অরক্ষিত অবস্থায় রাখা বন্দুক থেকে গুলিবিদ্ধ হয়ে দুই থেকে পাঁচ বছর বয়সী একটি শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে প্যাট্রিয়ট পয়েন্ট অ্যাপার্টমেন্টসের রেভোলিউশনারি ওয়ে এলাকায়, একটি অ্যাপার্টমেন্টের পাশের প্যাটিওতে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।