দক্ষিণ ডালাসে রাতে গুলিতে নিহত তিন বছরের শিশু
দক্ষিণ ডালাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে নিহত হয়েছে তিন বছর বয়সী একটি শিশু। পুলিশ বলেছে, রোববার রাত একটার দিকে লুপ ১২ ও ইন্টারস্টেট ৪৫-এর কাছে ওয়াডসওয়ার্থ ড্রাইভে ঘটনাটি ঘটে।
দক্ষিণ ডালাসের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে নিহত হয়েছে তিন বছর বয়সী একটি শিশু। পুলিশ বলেছে, রোববার রাত একটার দিকে লুপ ১২ ও ইন্টারস্টেট ৪৫-এর কাছে ওয়াডসওয়ার্থ ড্রাইভে ঘটনাটি ঘটে।
ডালাস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গত ১২ অক্টোবর রোববার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে অচেতন অবস্থায় পায়। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সে মারা যায়।
এনবিসি ডিএফডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে কীভাবে গুলি করা হয়েছে এবং ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও পুলিশ জানিয়েছে।
পরিচিত প্রতিবেশীরা এই শিশুমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একজন প্রতিবেশী বলেন, গতকালও শিশুটি বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
ডালাস পুলিশ বলেছে, তদন্ত চলমান। শিশুটির মৃত্যুর ঘটনায় কী কারণে গুলি হয়েছিল, তা নির্ধারণের চেষ্টা করছেন তদন্তকারীরা।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ