Aug 15, 2026
মেক্সিকো সীমান্তে অভিবাসীদের আটক করতে মার্কিন সেনাবাহিনীকে নতুন আইনি ক্ষমতা দিল বিচার বিভাগ। শুক্রবার জারি করা এক মতামতপত্রে বলা হয়েছে, সেনাসদস্যরা এখন ন্যাশনাল ডিফেন্স এরিয়া সংলগ্ন এলাকায় অভিবাসীদের আটক করতে পারবেন, যা আগে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখতিয়ারে ছিল।
Aug 11, 2026
মার্কিন প্রশাসনের ঠিকাদাররা টেক্সাসের বিগ বেন্ড জাতীয় উদ্যানের সান্তা এলেনা ক্যানিয়নের কাছে সীমান্ত বাধা নির্মাণকাজ শুরু করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের টেক্সাসবাসীরা একযোগে সরব হয়েছেন।
Aug 11, 2026
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির চা-কৃষক দীপঙ্কর গোপকে প্রায় ২০ জন ব্যক্তি তাঁর বাগান থেকে তুলে নিয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলায় দিয়ে আসে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এখন তাঁকে হেফাজতে রেখেছে।
Jul 6, 2026
বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন পুশ-ইন ইস্যুতে কোনো চুক্তি বা যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে।
Jun 17, 2026
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারতের সীমান্ত বাহিনী পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। ১ জুন থেকে ২০০-এরও বেশি মানুষকে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে।
Jun 6, 2026
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশ-ইন’ চেষ্টার ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্যরেখায় আটকা পড়ে আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও সংকটের সমাধান না হওয়ায় অচলাবস্থা অব্যাহত রয়েছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।