Oct 29, 2026
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরতলির এক ব্যক্তিকে অভিবাসন ভিসা জালিয়াতির ষড়যন্ত্রে সাজানো সশস্ত্র ছিনতাইয়ের ঘটনার জন্য দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইলিনয়ের উডরিজের বাসিন্দা পার্থ নায়ি, বয়স ২৯, অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের জন্য সংরক্ষিত বিশেষ অভিবাসন ভিসা বা ইউ ভিসার জন্য আবেদন করতে শত শত ভুয়া সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছিলেন।
Sep 9, 2026
মার্কিন অভিবাসন অভিযানের কারণে ইলিনয়ের শিকাগো শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ১২৬ কোটি ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়েছে বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগো এই প্রতিবেদন প্রকাশ করেছে।
Jun 22, 2026
যুক্তরাষ্ট্রের শিকাগোতে সপ্তাহান্তে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত ৭ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। গত ২০ জুন শুক্রবার সন্ধ্যা থেকে রোববার পর্যন্ত দুই ডজনেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
Jun 19, 2026
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্মরণে নির্মিত ওবামা প্রেসিডেন্শিয়াল সেন্টার শিকাগোয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। গত ১৯ জুন বৃহস্পতিবার এই উদ্বোধন অনুষ্ঠানে সাবেক প্রথম মহিলা মিশেল ওবামার আবেগঘন বক্তব্য শুনে সাবেক প্রেসিডেন্টের চোখে পানি আসে।
Oct 19, 2025
শিকাগোর শহরতলি হ্যানোভার পার্ক থেকে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। বৃহস্পতিবার সকালে আটক হওয়া কর্মকর্তা রাডুলে বোজোভিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্টেনেগ্রো থেকে এসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।