Jul 5, 2026
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হালান্ড।
Jun 24, 2026
ফিফা বিশ্বকাপের গ্রুপ সি-র শেষ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুই গোল ও মাথেউস কুনিয়ার একটি গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠেছে কার্লো আনচেলত্তির দল।
Jun 24, 2026
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা মিডফিল্ডার নেইমার বিশ্বকাপের গ্রুপ সি-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকবেন। তবে তিনি একাদশে থাকবেন কি না তা নিশ্চিত করেননি আনচেলত্তি।
Jun 19, 2026
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর এই জয় দলটির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গত ১৯ জুন শুক্রবার ম্যাচটি হয়।
May 18, 2026
ব্রাজিলের বিশ্বকাপ দলে কী থাকবেন নেইমার-এতদিন এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর মিলল আজ। নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর মিউজিয়াম অফ টোমোরোতে আজ ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের এই দলে জায়গা হয়েছে নেইমারের।
ফিফা বিশ্বকাপ চলাকালে কানসাস সিটি মেট্রো এলাকায় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কমপক্ষে ৩০ জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। উইয়ান্ডট কাউন্টি, জনসন কাউন্টি ও কানসাস সিটির পূর্বাঞ্চলে এই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে।
নতুন করে এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে হলে এখন থেকে এককালীন ১ লাখ ডলার ফি দিতে হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, অর্থাৎ নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য। তবে যারা এরই মধ্যে এইচ-১বি ভিসায় কাজ করছেন বা নবায়নের আবেদন করছেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
বৃহত্তর ড্যালাস এলাকার বাঙালি কমিউনিটির জন্য আজ শনিবার এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সুরযাত্রা। মাটির সুরে, প্রাণের টানে, বাংলার লোকগান এই প্রতিপাদ্যে ফ্রিস্কো পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে সুরযাত্রা ফোক ফেস্ট।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
উত্তর-পশ্চিম ডালাসের একটি দোকানকে কেন্দ্র করে যৌন পাচার ও অর্থ পাচারের চক্র পরিচালনার অভিযোগে আটজনকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। হ্যারি হাইনস বুলেভার্ডের প্যারিস অ্যাডাল্ট বুকস্টোর থেকে কয়েক বছর ধরে চক্রটি পরিচালিত হয়েছে বলে অভিযোগ।