Tag: জাতীয় নদী রক্ষা কমিশন

নদী রক্ষা কমিশন পাচ্ছে বিচারিক ক্ষমতা, খসড়া আইনে কঠোর শাস্তির প্রস্তাব

নদী দখল ও দূষণ রোধে কঠোর আইনগত কাঠামো গড়ে তুলতে জাতীয় নদী রক্ষা কমিশনকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ‘জাতীয় নদী রক্ষা কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় এসব অপরাধকে ফৌজদারি হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।