Tag: এশিয়ান কাপ বাছাই

ভারতকে হারিয়ে ২২ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

২২ বছরের অধীর অপেক্ষা শেষ হলো ঢাকার জাতীয় স্টেডিয়ামে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উচ্ছ্বাসের বিস্ফোরণ। মাঠে লুটিয়ে পড়লেন হামজা চৌধুরী, শমিত শোম জড়িয়ে ধরলেন কিউবা মিচেলকে। ২০০৩ সালের পর মঙ্গলবারের (১৮ নভেম্বর) এই জয়টিই ভারতের বিপক্ষে প্রথম জয় জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনদের।