দেড় বছরের শিশুকে ঘরে আটকে ২৫ বার কামড়ানোর অভিযোগ, তদন্তে ভারতীয় পুলিশ
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একটি ডে-কেয়ারে দেড় বছরের এক শিশুকে অন্য একটি শিশু ২৫ বার কামড়ায় বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, ঘটনার পর শিশুটিকে একা পাওয়া যায় এবং তার শরীরে একাধিক কামড়ের দাগ ছিল।

গত ২২ জুনের ওই ঘটনায় স্থানীয় পুলিশ ও শিশু সুরক্ষা কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি সিডকো এলাকার একটি কেন্দ্রকে ঘিরে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বাবা-মা অভিযোগ জানানোর পর ডে-কেয়ার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কেন্দ্রের এক কর্মীকে ঘরের মধ্যে তালা দিয়ে রাখার অভিযোগও সামনে আসে।
ঘটনার পর ডে-কেয়ার কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে ১০ লাখ রুপি এবং তিন বছরের বিনা খরচে শিক্ষা দেওয়ার প্রস্তাব দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।
তদন্তকারীরা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ও কর্মীদের বক্তব্য খতিয়ে দেখছেন। সূত্র: এনডিটিভি