গার্ল্যান্ডে গোলাগুলিতে দুজন নিহত, একজন আশঙ্কাজনক
টেক্সাসের গার্ল্যান্ডে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
টেক্সাসের গার্ল্যান্ডে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ১৩ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে সাতটার দিকে গার্ল্যান্ড পুলিশ বে শোর ড্রাইভে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এনবিসি ফাইভের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে দুটি গাড়ি পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ পালিয়ে যাওয়া দুটি গাড়ি পরে শনাক্ত করে আরোহীদের আটক করে। তবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। ঠিক কী কারণে গোলাগুলি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। গার্ল্যান্ড পুলিশ বিভাগ ঘটনার বিস্তারিত অনুসন্ধান করছে এবং জানিয়েছে, সাধারণ জনগণের জন্য কোনো হুমকি নেই।
সূত্র: এনবিসি ফাইভ ডালাস-ফোর্ট ওয়ার্থ