ফোর্ট ওয়ার্থের হাইওয়েতে রং-ওয়ে গাড়ির ধাক্কায় তিনজন নিহত

ফোর্ট ওয়ার্থে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি সেডানের সঙ্গে সংঘর্ষ ঘটালে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও দুজন হাসপাতালে ভর্তি।

Aug 18, 2026 - 08:28
ফোর্ট ওয়ার্থের হাইওয়েতে রং-ওয়ে গাড়ির ধাক্কায় তিনজন নিহত
ছবি: পেক্সেলস

ফোর্ট ওয়ার্থে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি সেডানের সঙ্গে সংঘর্ষ ঘটালে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও দুজন হাসপাতালে ভর্তি।

এনবিসি ডিএফডব্লিউ ও ফক্স ফোর জানিয়েছে, গত ১৮ আগস্ট মঙ্গলবার রাত দেড়টার পর ফোর্ট ওয়ার্থের স্টেট হাইওয়ে ১২১-এ নর্থ রিভারসাইড ড্রাইভের কাছে দুর্ঘটনাটি ঘটে।

জিপটি পশ্চিমমুখী লেনে পূর্বমুখী হয়ে চলছিল। প্রথমে একটি গাড়িকে পাশ দিয়ে ধাক্কা দেওয়ার পর চার যাত্রীবাহী একটি সেডানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

জিপ চালক এবং সেডানের সামনের ও পেছনের আসনে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। সেডানের চালক ও একটি শিশু বেঁচে আছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফোর্ট ওয়ার্থ পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান। রং-ওয়ে ড্রাইভার কেন বিপরীত লেনে যাচ্ছিলেন, তার কারণ নির্ধারণে তদন্তকারীরা কাজ করছেন।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ