ফোর্ট ওয়ার্থ স্টকইয়ার্ডসে ৮৫০ মিলিয়ন ডলারের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প বাতিল
ফোর্ট ওয়ার্থ স্টকইয়ার্ডস হেরিটেজ ডেভেলপমেন্ট কোম্পানি তাদের বহু প্রতীক্ষিত দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা বাতিল করেছে, যেটি স্থানীয় কর রাজস্বে শত শত মিলিয়ন ডলার যোগ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে বুধবার এই ঘোষণা দেওয়া হয়।

এনবিসি ডিএফডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা প্রধান রিক ক্লেইন জানিয়েছেন, বাজারের বর্তমান ও ভবিষ্যত্ চাহিদা বিবেচনায় আগের পরিকল্পনা আর সঠিক পথ নয় বলে মনে করছেন তারা।
২০২৪ সালে ফোর্ট ওয়ার্থ সিটি কাউন্সিল এই প্রকল্প অনুমোদন করেছিল, যার মোট নিট মূল্য ছিল প্রায় ৮৫০ মিলিয়ন ডলার। সিটির মেয়র প্রো টেম কার্লোস ফ্লোরেস বলেছেন, প্রকল্পটি উচ্চাভিলাষী ছিল এবং এমন পরিণতির সম্ভাবনা শুরু থেকেই ছিল।
ফ্লোরেস নিশ্চিত করেছেন, এই বাতিলের কারণে ভবিষ্যতে স্টকইয়ার্ডসে অন্য উন্নয়নকাজ বন্ধ হবে না। হেরিটেজ ডেভেলপমেন্ট জানিয়েছে, তাদের দুটি হোটেল সংস্কারের কাজ চলমান রয়েছে এবং শিগগির আরেকটির নির্মাণ শুরু হবে।
ভ্রমণ সংস্থা ভিজিট ফোর্ট ওয়ার্থের সভাপতি মিচ হুইটেন জানিয়েছেন, স্টকইয়ার্ডস প্রতি বছর ১ কোটি ২০ লাখ বহিরাগত পর্যটক টানে এবং একটি নতুন বিলাসবহুল হোটেলের ঘোষণা এই অঞ্চলে বিনিয়োগ অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ