ইউয়েফার আইনি পদক্ষেপকে অপপ্রচার বলল ফিফা, মার্কিন আদালতে দাখিল করল প্রতিবাদী আবেদন
ফিফা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে একটি আবেদন দাখিল করে ইউয়েফার তদন্ত সহায়তার দাবিকে অপপ্রচার বলে আখ্যা দিয়েছে। ইউয়েফা ওই আদালতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলার প্রস্তুতিতে প্রয়োজনীয় নথি ও সাক্ষ্য পাওয়ার আবেদন করেছিল।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউয়েফা আদালতের মাধ্যমে মার্কিন বিনিয়োগকারী জশুয়া কুশনার, তার প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল, আর্থিক উপদেষ্টা গ্রেগ ম্যাফেই এবং ফিফার দুটি মার্কিন ব্যবসায়িক সত্তার কাছ থেকে নথি ও সাক্ষ্য চেয়েছে।
বিবাদের কেন্দ্রে রয়েছে ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক সত্তার ২০ শতাংশ ৪২০ কোটি ডলারে বিক্রির পরিকল্পনা, যা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে পরিচিত। ব্যাপক সমালোচনার মুখে চলতি বছরের জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল করা হয়।
ফিফা তার আবেদনে যুক্তি দিয়েছে, ইউয়েফার এই পদক্ষেপ ফৌজদারি মামলার জন্য নয়, বরং ইনফান্তিনোকে চাপে ফেলার কৌশল মাত্র। ইউয়েফার আইনজীবীরা পাল্টা যুক্তি দেন, বিশ্বকাপকে প্রায় ১ হাজার ৫০০ কোটি পাউন্ড মূল্যে স্বল্পমূল্যায়ন করা হয়েছে এবং ইনফান্তিনো ফিফার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা না করেই পরিকল্পনাটি এগিয়ে নেন।
ইউয়েফা সভাপতি আলেকসান্ডার চেফেরিন মার্চের নির্বাচনে ইনফান্তিনো চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে আশা প্রকাশ করেছেন। ইউয়েফার পাশাপাশি কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনও ফিফার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলছে।
সূত্র: গার্ডিয়ান