বিশ্বকাপের মুনাফা বেচার চেষ্টায় বিশ্বজুড়ে সমর্থকদের পিটিশন, ইনফান্তিনোর পদত্যাগ দাবি
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টার অভিযোগে বিশ্বজুড়ে ফুটবল সমর্থক সংগঠনগুলো একটি গণপিটিশন শুরু করেছে, যেখানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করা হয়েছে।
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টার অভিযোগে বিশ্বজুড়ে ফুটবল সমর্থক সংগঠনগুলো একটি গণপিটিশন শুরু করেছে, যেখানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করা হয়েছে।
এপি নিউজ জানিয়েছে, গত ২০ আগস্ট বৃহস্পতিবার জেনেভা থেকে এই পিটিশন চালু হয়েছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ, ফুটবল সাপোর্টার্স আফ্রিকা এবং উত্তর আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট সাপোর্টার্স কাউন্সিলসহ বিশ্বের প্রায় ৪০টি জাতীয় সমর্থক সংগঠন এই উদ্যোগে যোগ দিয়েছে।
ইনফান্তিনআউট হ্যাশট্যাগ ব্যবহার করে পিটিশনে বলা হয়েছে, বিশ্বকাপ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির এই লজ্জাজনক প্রচেষ্টা ফুটবলের প্রতি একটি বিশ্বাসঘাতকতা, যা ফুটবল কখনো ভুলবে না। পিটিশনে ফিফাকে পুনর্গঠন করারও দাবি জানানো হয়েছে।
ইনফান্তিনো ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাসহ কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সমালোচনার মুখেও পদত্যাগ করতে অস্বীকার করেছেন। পিটিশনে বলা হয়েছে, ফিফার বিশ্বাসযোগ্যতা ও ফুটবলের ভবিষ্যতের স্বার্থে তাঁকে পদত্যাগ করতে হবে।
ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো ও ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ইনফান্তিনোর পক্ষে রয়েছে। তবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব এখনো তাঁর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়নি। সূত্র: এপি নিউজ