ডালাসের দোকান ঘিরে যৌন পাচার চক্র, আটজন অভিযুক্ত
উত্তর-পশ্চিম ডালাসের একটি দোকানকে কেন্দ্র করে যৌন পাচার ও অর্থ পাচারের চক্র পরিচালনার অভিযোগে আটজনকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। হ্যারি হাইনস বুলেভার্ডের প্যারিস অ্যাডাল্ট বুকস্টোর থেকে কয়েক বছর ধরে চক্রটি পরিচালিত হয়েছে বলে অভিযোগ।

অভিযোগপত্রে বলা হয়েছে, দোকানটির ভেতরের কক্ষগুলো অর্থের বিনিময়ে যৌনকর্মী ও ক্রেতাদের ব্যবহার করতে দেওয়া হতো। এর মাধ্যমে দোকানের কর্মী ও পাচারকারীরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
দুই অভিযুক্তের বিরুদ্ধে নারী ও অপ্রাপ্তবয়স্কদের ভয় দেখিয়ে, প্রতারণা করে অথবা বলপ্রয়োগের মাধ্যমে যৌন কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে। দোকানের কর্মীরা নির্যাতনের দৃশ্যমান চিহ্ন থাকার পরও ভুক্তভোগীদের সেখানে কাজ করতে দিয়েছেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
আট অভিযুক্তের মধ্যে ছয়জনকে ২৪ জুলাই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের সময় তাঁদের কাছ থেকে মোট ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি, কর কর্তৃপক্ষ ও ডালাস পুলিশ যৌথভাবে তদন্তটি করেছে।
কয়েকজন অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। তবে আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।
সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফক্স ফোর।