এনবিএর দ্বিতীয় সর্বোচ্চ জয়ী কোচ ডন নেলসন ৮৬ বছর বয়সে মারা গেছেন
এনবিএর দ্বিতীয় সর্বোচ্চ জয়ী কোচ ও ডালাস ম্যাভেরিক্সের সাবেক প্রধান কোচ ডন নেলসন ৮৬ বছর বয়সে মারা গেছেন।
এনবিএর দ্বিতীয় সর্বোচ্চ জয়ী কোচ ও ডালাস ম্যাভেরিক্সের সাবেক প্রধান কোচ ডন নেলসন ৮৬ বছর বয়সে মারা গেছেন।
গত ৯ আগস্ট রোববার তিনি মারা যান। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
৩১ মৌসুমে ১ হাজার ৩৩৫টি জয় নিয়ে নেলসন এনবিএ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়ী কোচ। মিলওয়াকি বাকস, ডালাস ম্যাভেরিক্স ও গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সে কোচিং করে ১৮ বার প্লেঅফে নিয়ে গেছেন দলকে। ডালাসে আট মৌসুমে তাঁর রেকর্ড ছিল ৩৩৯-২৫১।
ম্যাভেরিক্স তাঁকে 'বাস্কেটবলের উদ্ভাবক' আখ্যা দিয়েছে। সাবেক কোচ স্টিভ কার বলেছেন, 'তিনি প্রচলিত ধারণাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতেন এবং অন্যরা যা দেখতে পেতেন না, তিনি সেই সম্ভাবনা দেখতেন।'
১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ডালাসে কোচিং করার সময় নেলসন ডিয়ের্ক নভিৎস্কি ও স্টিভ ন্যাশকে দলে নিয়ে ম্যাভেরিক্সকে নতুন উচ্চতায় নিয়ে যান। তিনি তিনটি ভিন্ন দলে কমপক্ষে ২৫০ জয়ের কৃতিত্ব রাখা দুজন কোচের একজন এবং তিনবার কোচ অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন।
সূত্র: কেরা নিউজ