ডার্টের নতুন প্রেসিডেন্ট ও সিইও হলেন ন্যাথানিয়েল ফোর্ড, অক্টোবরে দায়িত্ব নেবেন

ডালাস এরিয়া র‍্যাপিড ট্রানজিট (ডার্ট) বোর্ড ন্যাথানিয়েল ফোর্ড সিনিয়রকে সংস্থার নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

Jul 22, 2026 - 08:08
ডার্টের নতুন প্রেসিডেন্ট ও সিইও হলেন ন্যাথানিয়েল ফোর্ড, অক্টোবরে দায়িত্ব নেবেন
উইকিমিডিয়া কমন্স: Mbrstooge

ডালাস এরিয়া র‍্যাপিড ট্রানজিট (ডার্ট) বোর্ড ন্যাথানিয়েল ফোর্ড সিনিয়রকে সংস্থার নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

গত ২১ জুলাই মঙ্গলবার ডার্ট বোর্ড ৯-৪ ভোটে এই নিয়োগ অনুমোদন করে বলে এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে। ফোর্ড আগামী ২৬ অক্টোবর থেকে নতুন দায়িত্ব নেবেন।

ফোর্ড বর্তমানে ফ্লোরিডার জ্যাকসনভিল ট্রান্সপোর্টেশন অথরিটির প্রধান নির্বাহী; ২০১২ সাল থেকে তিনি সেই পদে আছেন। এর আগে তিনি সান ফ্রান্সিসকো মিউনিসিপাল ট্রান্সপোর্টেশন এজেন্সি এবং আটলান্টার মেট্রোপলিটান আটলান্টা র‍্যাপিড ট্রানজিট অথরিটির প্রধান হিসেবে কাজ করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি নিউইয়র্কে ট্রেন অপারেটর হিসেবে কাজ করতেন।

ডার্ট বোর্ড চেয়ার র্যান্ডাল ব্রায়ান্ট বলেছেন, ফোর্ড গণপরিবহনে দশকের পর দশক নির্বাহী নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিষ্ঠানিক রূপান্তরে তাঁর প্রমাণিত অভিজ্ঞতা রয়েছে।

মার্কিন পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েশন ২০২০ সালে ফোর্ডকে সেরা গণপরিবহন ব্যবস্থাপক হিসেবে পুরস্কৃত করেছিল। ডার্ট বর্তমানে নর্থ টেক্সাসের উপনগর শহরগুলোর সঙ্গে পরিষেবা চুক্তি নবায়নের আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ