সেপ্টেম্বরে ডালাসে রিপাবলিকান মিডটার্ম কনভেনশন, পুলিশ খরচ ১৮ লাখ ডলার ছাড়াতে পারে
আমেরিকান এয়ারলাইনস সেন্টারে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রিপাবলিকান পার্টির প্রথমবারের মতো জাতীয় মিডটার্ম কনভেনশন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ হাজার হাজার রিপাবলিকান কর্মকর্তা ও সমর্থক এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকান এয়ারলাইনস সেন্টারে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রিপাবলিকান পার্টির প্রথমবারের মতো জাতীয় মিডটার্ম কনভেনশন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ হাজার হাজার রিপাবলিকান কর্মকর্তা ও সমর্থক এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ আগস্ট সোমবার ডালাস সিটি কাউন্সিলের ফিনান্স কমিটির শুনানিতে কর্মকর্তারা প্রস্তুতির নতুন তথ্য উপস্থাপন করেন। এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, ডালাস পুলিশ বিভাগ, ডালাস ফায়ার-রেসকিউ, স্পেশাল ইভেন্টস এবং পরিবহন বিভাগ এই চারটি দপ্তর কনভেনশনের প্রস্তুতিতে যুক্ত থাকবে।
প্রাথমিক হিসাব অনুযায়ী শুধু পুলিশ বিভাগের খরচই ১৮ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। পরিবহন ও পাবলিক ওয়ার্কস বিভাগের সম্ভাব্য ব্যয় ১৪ হাজার ডলার পর্যন্ত হতে পারে। আয়োজক কমিটি ইতিমধ্যে ৪ কোটি ৫০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে বলে ডালাস মর্নিং নিউজ জানিয়েছে।
শহরের বর্তমান বাজেট ঘাটতির মধ্যে এই খরচ নিয়ে কাউন্সিল সদস্যরা প্রশ্ন তুলেছেন। ডেপুটি মেয়র প্রো টেম ম্যাক্সি জনসন বলেছেন, ফেডারেল সরকার বা আয়োজক কমিটি থেকে স্পষ্ট প্রতিদানের নিশ্চয়তা না পেলে শহরের অর্থ ব্যয় করা ঠিক হবে না। কাউন্সিল সদস্য কারা মেন্ডেলসোন নিরাপত্তার বিষয়ে সতর্কতার কথা বলেছেন এবং ডালাসে প্রেসিডেন্ট হত্যার ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজক কমিটি থেকে কিছু খরচ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে, তবে চুক্তির বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। ডালাসে এ ধরনের জাতীয় মিডটার্ম কনভেনশন এটিই প্রথম।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ